বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রতিদিনের বাণী সম্পাদকের জামাতা সামিউল আল রাজিবের মেডিক্যাল সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাপান সরকারের মনবুশো বৃত্তি নিয়ে সামিউল আলম রাজিব কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল এইডস রোগ সৃষ্টিকারী এইচআইভি ভাইরাসের আক্রমণের ফলে মানব দেহের জিনগত প্রভাব বিশ্লেষণ। পিএইচডি ডিগ্রি লাভের আগে তার গবেষণালব্ধ ফলাফল বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হয়। পিএইচডি ডিগ্রি শেষে তিনি কুমামোতো বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগদান করেছেন এবং সেখানে তার গবেষনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন তিনি। ড. রাজিব ইতোপূর্বে যুক্তরাজ্যের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে বায়েমেডিক্যাল সাইন্স গবেষণায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফার্মেসিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, ড. রাজিব প্রখ্যাত ব্যাংকার শফিউল আলম এর পুত্র এবং প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া ও ফয়জুন নাহার শিমুর একমাত্র কন্যা ডাঃ শারমিন নাহার সিঁথির স্বামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com