বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুলিশের গুলিতে আহত বিএনপি নেতা ও নিহত সাংবাদিক পরিবারকে জিকে গউছ এর আর্থিক অনুদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এস এম আউয়ালকে ৫০ হাজার টাকা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচঙ্গে নিহত সাংবাদিক সোহেল আখঞ্জির পরিবারকে ৬০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অনুদান দেয়া হয়। তিনি গত মঙ্গলবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে আহত এস এম আউয়াল ও নিহত সোহেল আখঞ্জির পরিবারের হাতে এই অনুদানের টাকা তুলে দেন। হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল ২০২৩ সালের ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচীতে পুলিশের গুলিতে আহত হন। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচঙ্গে নিহত হন সাংবাদিক সোহেল আখঞ্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com