বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তেলিয়াপাড়া ও জগদীশপুর বাগানে অচলাবস্থা সৃষ্টি ॥ চলছে কর্মবিরতি

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজলার তেলিয়াপাড়া জগদীশপুর চা বাগানে লাগাতার ৪ সপ্তাহ ধরে শ্রমিকের নিয়মিত দৈনিক হাজিরা ও রেশন বন্ধ থাকায় শ্রমিকরা কর্মবিরতির ডাকা দিয়েছে।
গত সোমবার সকাল থেকে তেলিয়াপাড়া চা বাগানের কারখানার সামনে মানববন্ধন করে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে। তাদের যাবতীয় পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা বাগানের কাজে যোগ দেবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে। বন্ধ রয়েছে বাগানের কারখানা। চা বাগানে কোন চা পাতা সংগ্রহ বা প্রক্রিয়াজাত করা হচ্ছেনা। বাগানের শ্রমিকরা জানান, চা বাগানের শ্রমিকরা দৈনিক ১৭০ টাকা মজুরিতে কাজ করে থাকে। প্রতি সপ্তাহে তাদের মজুরি টাকা ও রেশন হিসেবে আঠা চাল দেওযার পর তারা এগুলো দিয়ে সংসার চালালিয়ে থাকে। কিন্তু গত ৪ সপ্তাহ ধরে তেলিয়াপাড়া ও জগদীশপুর চা বাগানে শ্রমিকদের কোন বেতন ও রেশন দেওয়া হচ্ছেনা। এখন শ্রমিক পরিবার অনাহারে অর্ধাহারে দিন পাড় করছে। বাগানের শ্রমিকদের বিকল্প আয়ের কোন উৎস নেই। বাগানের কাজের মধ্যেই তাদের জীবিকা চলে। তেলিয়াপাড়া চা বাগান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক লালন পাহান জানান, শ্রমিকরা রোদ বৃষ্টিতে ভিজে চা বাগানে কায়িক পরিশ্রম করে থাকে শুধু দুমুঠো ভাতের আশায়। কিন্তু বাগান কর্তৃপক্ষ হঠাৎ করে গত ৪ সপ্তাহ ধরে শ্রমিকদের পাওনা দিতে পারছেনা। এখন তারা কি খেয়ে কাজে যাবে। সামান্য মজুরিতে তাদের সংসার কোন রকম চলে যেত। কিন্তু এখন সব কিছু বন্ধ। বাগানের সভাপতি খোকন পান তাতি বলেন, কর্তৃপক্ষ বাগান চালাতে ব্যর্থ হচ্ছে। কারন বাগান ধ্বংস হলে শ্রমিকরা চিরতরে ক্ষতির মধ্যে পড়বে। সব জেনেও তাদের পাওনা বুঝে পেতে লাগাতার কর্মবিরতি করতে বাধ্য হয়েছে। পাওনা পরিশোধ করা হলে সাধারণ শ্রমিকরা কাজে যোগ দেবে। এর আগে কাজে যোগ দেবেনা। জগদীশপুর চা বাগানের শ্রমিক রাজন কৈরি জানান, শ্রমিকরা রেশন তলব না পেয়ে পরিবার সংসার নিয়ে খুবই কষ্টে রয়েছে যদি তাদের বকেয়া পাওনা পরিশোধ না করা হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবে। বাগানের একটি সুত্রে জানা গেছে ৫ আগস্ট সরকার পতনের পর ন্যাশনাল টি কোম্পানির ১২ টি চা বাগানে পরিচালনা পার্ষদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঢাকার সদর দপ্তরে এনটিসির বোর্ড সভা হচ্ছেনা। তাই বাগানে টাকার সংকট স্বল্পতা সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। আগের সরকারের অনুসারী অনেক কর্তা ব্যক্তি অনুপস্থিত। তেলিয়াপাড়া ম্যানেজার রাহেল রানা বলেন, কর্মবিরতি না করতে তাদের অনুরোধ করেছি। কিন্তু তাদের মজুরি ও রেশন না পেয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছে। কর্তৃপক্ষ টাকা দিলেই শ্রমিকদের পরিশোধ করা হবে। কাজ বন্ধ রাখায় বাগানে আরো লোকসান হবে। কর্তৃপক্ষকে বাগানের সমস্যার কথা সব লিখিতভাবে জানানো হয়েছে। বোর্ড সভা হলেই এ সমস্যার সমাধান হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com