শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজ হতে হবিগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পৌরকর মেলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরকর প্রদানে করদাতের উৎসাহ প্রদান ও কর প্রদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আজ মঙ্গলবার হতে হবিগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পৌরকর মেলা ২০২৪। সকালে প্রধান অতিথি হিসেবে এই করমেলা উদ্বোধন করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই ৩ দিন সকাল মেলার স্টল ও ব্যাংক বুথের মাধ্যমে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের পৌরকর ও পানির বিল গ্রহন করা হবে। মেলায় পৌরকর প্রদানকারী পৌর নাগরিকগণ ১০ শতাংশ রিবেটের সুবিধা পাবেন। পানির বিল পরিশোধের ক্ষেত্রে পাবেন ৫ শতাংশ সারচার্জ মওকুফ। প্রথমদিন সকাল ১০ টার উদ্বোধনী অনুষ্ঠানের পর হতে বিকেল ৫ টা পর্যন্ত এবং ২য় ও ৩য় সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত কর গ্রহন করা হবে। করদাতাগনকে সম্মাননা সনদ প্রদান করা হবে বলে জানিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com