মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ইসলাম নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে রাজু কৈরি (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার সুরমা চা বাগান এলাকার সুভাষ কৈরির ছেলে। এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সেলিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মাধবপুর থানার একদল পুলিশ রবিবার দিবাগত রাতে ঢাকা বাটারা থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, রাজু কৈরি জধলঁ নামে ফেইজবুক আইডি থেকে ইসলাম, নামায ও ওজু নিয়ে কটুক্তি করে পোস্ট করে।
পরবর্তীতে তার বন্ধু সুরমা চা বাগানের আব্দুল লতিফ মেম্বারের ছেলে মো. বিল্লাল মিয়া (২৫) স্ক্রিনশট দিয়ে মা বাবার রাজপুত্র ছেলে নামে পেইজবুক আইডিতে পোস্ট করে বিষয়টি সবার নজরে আনেন। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা চাপা ক্ষোভ দেখা দেয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, রাজু কৈরীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com