মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরে সবজির দাম বেড়েছে

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির দামবৃদ্ধির দায় কার? বৃষ্টির প্রভাবে হবিগঞ্জ শহরের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়ে গেছে। এর জন্য বাজারে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। পেঁপে বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫০ টাকা দরে, লতি ৫০-৬০ টাকা, করলা ৮০-১০০ টাকায় ও বরবটি ৬০-৭০ টাকা টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম মাঝে কেজিপ্রতি ১৫০-২০০ টাকা হয়েছে। টমেটো ১২০-২০০ টাকা, শাক ৩০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, জমিতে কাঁদা পানি জমে যাওয়ায় সবজি সংগ্রহ করতেও কষ্ট হচ্ছে। তাছাড়া টানা বৃষ্টিতে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সবজি বাজারে আসতে সময় লাগছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com