মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ভুমির দখল পেতে অপেক্ষার ৫ বছর

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ২০১৯ সালে ভুমিহীন হিসেবে ৫ শতক করে জমি বরাদ্দ পেয়েছিলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দরিদ্র সিরাজুল ইসলাম, মর্তুজ আলী ও বাচ্চু মিয়া। জমি আর দখল পায়নি মর্তুজ আলী। জমিতে আর ঘর বাধার স্বপ্ন পূরণ হয়নি তার। গত কয়েক মাস আগে তিনি মারা গেছেন। সরকারি বরাদ্দকৃত জমির দখল ফিরে পেতে ভুমিহীন ৩টি পরিবার মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন।
ভুমিহান সিরাজুল ইসলাম জানান, ২০১৯ সালে সরকার ভুমিহীন হিসেবে তাদের ৩ জনকে দত্ত পাড়া ভুমিহীন হিসেবে ৫ শতক করে জমি বরাদ্দ দিয়েছিল। কিন্তু ওই এলাকার প্রভাবশালী একটি চক্র জোর পূর্বক জমি দখল করে রাখায় তারা জমির দখল বুঝে পায়নি। সরকার তাদের নামে আইনগতভাবে কাগজপত্র করে দিলেও তারা জমির দখল পায়নি।
মৃত মর্তুজ আলীর ছেলে লিটন মিয়া জানান, জমির দখল জমির আশা করতে করতে তিনি মরেই গেলেন কিন্তু জমি আর পেলন।
অপর ভুমিহান বাচ্চু মিয়া জানান, প্রভাবশালী জোর করে আমাদের বরাদ্দকৃত জমি দখল করে রেখেছে। তাই সরকারের নিকট আমাদের দাবি জবর দখলকারিদের কঠোর ব্যবস্থা গ্রহন করা দরকার। জমি বরাদ্দ পেলে আমরা সবাই ঘরবাড়ি করে বসবাস করতে পারতাম।
ধর্মঘর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল বলেন, সরকার দারিদ্র্য বিমোচন বিভিন্ন কল্যাণ মূলক কাজ গ্রহন করেন কিন্তু বাস্তবায়ন খুবই হতাশাজনক। জমির দখল সমঝে পেতে ৫ বছর অপেক্ষা করতে হচ্ছে তাতে প্রমাণিত হয় সরকারের কাজের গতি খুবই মন্থর।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, ৩ ভুমিহীন পরিবার যাতে দ্রূত তাদের নামে বরাদ্দকৃত জমি দখল পান সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com