মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১০টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮০ জন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং বাকিরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মহিবুল হাসান দুলু ও তারই আত্মীয় একই গ্রামের হামিদুল ও মলাই মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গত রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে দুইপক্ষের শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তাৎক্ষণিক স্থানীয় সালিশকারীরা বিষয়টি মিমাংসার জন্য উভয়পক্ষকে অনুরোধ করেন। গতকাল সোমবার সকালে সালিশকারীরা পুনরায় সালিশের দিন ধার্য্য করতে উভয়পক্ষের কাছে যান। সালিশে নিস্পত্তির বিষয়টি উভয়পক্ষ মেনেও নেন। কিন্তু সালিশকারীরা চলে যাবার পরপরই মলাই মিয়ার এক স্বজনের সঙ্গে ইউপি সদস্য দুলু মিয়ার এক স্বজনের বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মহিবুল হাসান দুলুর পক্ষে সাবেক শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের লোকজন এবং হামিদুল ও মলাই মিয়ার পক্ষে বর্তমান চেয়ারম্যান নলীউর রহমান তালুকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইউপি সদস্য মহিবুল হাসান দুলু জানান- গ্রাম্য দলাদলির বিষয় নিয়ে এই সংঘর্ষ বাঁধে। শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার বলেন- দুলু মিয়ার বাড়ির সামন দিয়া যাবার সময় মলাই মিয়ার এক স্বজনকে মারধোরের ঘটনায় এই সংঘর্ষ বাঁধে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ডালিম আহমেদ বলেন- পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনপই অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com