বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে মোস্তাক হত্যা মামলার আসামী আবুল কাশেম আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যান মোস্তাক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী আবুল কাশেম (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার রাত ৮টায় র‌্যাবের একটি দল শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের লাল মিয়ার পুত্র। পুলিশ জানায়, মোস্তাক হত্যা মামলার এফআইআর এর ৪৭নং আসামী আবুল কাশেম। এদিকে কাশেম গ্রেফতারের খবর চাওর হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সৈনিক থানায় উপস্থিত হয়ে ওসিকে জানান, আটক আবুল কাশেম ছাত্র আন্দোলনে তাদের সহযোগী ছিল। অথচ তাকেই এই মামলার আসামী হতে হল। ওসি নুরে আলম জানান, তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি নির্দোষ হয় তাহলে চার্জশীট থেকে তার নাম বাদ দেয়া হবে। তবে আপাতত তাকে আটক বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com