বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ॥ ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের। ঘটনাটি ঘটেছে ২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের দোয়াখানী গ্রামে। নিহত ব্যক্তি নওশাদ মিয়া (৫০) উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন এর কিম্মত আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ আহমিনা আক্তার নামে একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, নিহত নওশাদ মিয়া ও তার ছোট ভাই জুহেদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দুজনের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই জুহেদ মিয়া উত্তেজিত হয়ে বড় ভাই নওশাদ মিয়াকে তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথেই নওশাদ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশ পাশের লোকজনের সহায়তায় তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বানিয়াচং থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ইতিমধ্যে খুনি জুহেদ মিয়ার স্ত্রী আহমিনা আক্তারকে আটক করা হয়েছে। তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের সুত্রপাত। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com