মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর থেকে বৃদ্ধকে ডেকে নিয়ে নরসিংদীতে জিম্মি ॥ মুক্তিপণ দাবি, যুবক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক বৃদ্ধকে বাবা বানিয়ে নরসিংদীতে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে মাধবপুর থানার একদল পুলিশ কৃষ্ণপুর গ্রামের বৃদ্ধ ছাবু মিয়াকে নরসিংদির রেল কলনীর একটি কক্ষ থেকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঘুমড়াগুল গ্রামের তাহের আলীর ছেলে মোঃ হোসাইন (২৬) দীর্ঘ কয়েকমাস ধরে ছাবু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে মেয়ে কন্ঠে কথা বলে। সময়ে সময়ে কথা বলার এক ফাঁকে বৃদ্ধকে বাবা সম্বোধন করে। ফোনে আবেগ তাড়িত হয়ে কথা বলার নাটক করে তাকে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করে। বিকাশে ছাবু মিয়াকে আটশত টাকা পাঠিয়ে নরসিংদীতে যাওয়ার কথা বলে। সরলমনা ছাবু মিয়া গত ৩১ আগষ্ট শুক্রবার মেয়ে ছদ্মবেশী হোসাইনের কথামত নরসিংদীতে যায়। সেখানে প্রতারক হোসাইনের আসল রূপ ধরা পড়ে। বৃদ্ধ ছাবু মিয়াকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র তাক করে তার পরিবারের কাছে ফোন দিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ জানান, এ ঘটনা ছাবু মিয়ার পরিবার তাকে জানালে তিনি বিষয়টি মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে অবগত করেন। পরে মনতলা পুলিশ ফাঁড়ির পুলিশ নরসিংদির থানা পুলিশের সহযোগিতায় নরসিংদির রেল কলনির একটি কক্ষ থেকে ছাবু মিয়াকে উদ্ধার ও ঘটনার মূলহোতা হোসাইনকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হোসাইনকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com