মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থপনা সমিতির নির্বাচন সফিক সভাপতি ইসমাইল সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে গঠিত আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে ৫টি পদে মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ শফিকুর রহমান ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আঃ তাহিদ ৩৪২ ভোট পান। সহ-সভাপতি পদে মোঃ মতিন মিয়া ২১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রাজু মিয়া ১৭৪ ভোট, আজিজুর রহমান ১৬৯ ভোট ও মোঃ আকলিছ মিয়া ১২৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সজলু মিয়া পান ২৮৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল বাচিত ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ নুর মিয়া ৩১৭ ভোট পেয়েছেন। সদস্য পদে ৫ জনের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন মোঃ আব্দুল আলিম ৫৩৫ ভোট, মোঃ শোয়াইবুর রহমান ৪০৯ ভোট, মোঃ দুদু মিয়া ৩৮৩ ভোট ও ক্বারী আবু লেইছ ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মোঃ জিলাল মিয়া ২৯৫ ভোট পেয়েছেন। মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ জন তারা হচ্ছেন আমেলা আক্তার, পারভিন বেগম, নাছিমা বেগম ও পপি বেগম।
উক্ত নর্বাচনকালিন সভাপতির দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ ছুরুক মিয়া, সদস্য মোঃ মাহতাবুর রহমান ও আবুল বাশার। আইনশৃংলার দায়িত্ব পালন করেন নবীগঞ্জ থানার এস আই সুধীন চন্দ্র দাশ, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাওঃ মোঃ ইলিয়াছ উদ্দিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাজীয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসা, ধুলচাতল। সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, শিক্ষক মোঃ জগলুর রহমান, শিক্ষক মোঃ তাজ উদ্দিন, শিক্ষক মোঃ আবু সুফিয়ান। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, শিক্ষিকা আবিদা বেগম, শিক্ষক মোঃ জুবাইদ আল-মামুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com