বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের আশা ব্যাক বোন টিউমারে আক্রান্ত

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাক বোন টিউমারে আক্রান্ত মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউপির বাকসাইর গ্রামের সাধন দাসের মেয়ে আশা রানী দাস (১৮)। সে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
তার পিতা দিনমজুর সাধন দাস পেশায় একজন কৃষক। কৃষি কাজের উপর পুরো পরিবার নির্ভরশীল। দীর্ঘদিন যাবত মেয়ের চিকিৎসা ব্যয় করতে করতে এখন সে ভিটে মাটি প্রায় শূন্য। তারপরও হাল ছাড়েনি। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যয় বহুল ব্যাক বোন টিউমার অপারেশনে অনেক টাকার দরকার। টাকার অভাবে তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, ব্যথায় কাতর আশা রানী দেশের সকল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। আশা রাণীর পিতা সাধন দাস দুহাত করজোড়ে অশ্রুশিক্ত নয়নে দেশের সকল বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। ব্যয় বহুল অপারেশনে করতে না পারলে চিরতরে নিভে যাবে আশা রাণীর আলোর প্রদীপ। বাঁচার জন্য আশা রাণী দাস বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তার (বিকাশ/নগদ) নম্বার হচ্ছে ০১৭৩৪৭০৭৮১৩। এই নাম্বারে সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা প্রেরণের জন্য অনুরোধ করা হয় আশার পরিবারের পক্ষ থেকে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com