বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে তাহরিকে খাতমে নুবুওয়্যাতের কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট শুক্রবার নবীগঞ্জ উপজেলার বেরীগাঁও চাঁতলপার আল মদিনা জামে মসজিদে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুরের নির্দেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাফেজ আনহারুল ইসলাম। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আল আমিন।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সোবহান জিহাদি। আরও বক্তব্য রাখেন মাওলানা ক্বারী হুসাইন আহমেদ, বক্তব্য রাখেন ক্বারী আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক এম. মাহবুবুর রহমান সাদী, হাফেজ ক্বারী শাকির উদ্দিন, মোঃ সুহেল মিয়া, মোঃ রুহেল মিয়া, মোঃ মাসুম মিয়া, মোঃ নাঈম রাজ, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইউনুস আহমেদ, মোঃ সালাম আহমেদসহ আরও নেতৃবৃন্দ।
এসময় হাফেজ আনহারুল ইসলাম এর নেতৃত্বে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। উক্ত বাস্তবায়ন কমিটি তাহরিকে খাতমে নুবুওয়্যাত হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলা শাখা কমিটি হওয়ার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে যাবে বলে অঙ্গীকার প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com