বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা যুবদলের সতর্কীকরণ বিবৃতি

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর বর্তমান পরিস্থিতিতে যুবদলের নেতাকর্মীদের কোনো প্রকার দখল, বিশৃংখলা ও সংগঠন বিরোধী কর্মকান্ড বরদাস্ত করা হবে না মর্মে হুশিয়ারী প্রদান করেছেন হবিগঞ্জ জেলা যুবদল নেতৃবৃন্দ। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলা যুবদলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মত এই সিদ্ধান্তে যুবদল নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বলেন- ২০২৩ সালের ২৮ আগস্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা যুবদলের কমিটি অনুমোদন হয়। জালাল আহমেদকে আহ্বায়ক, সফিকুর রহমান সিতু সদস্য সচিব, আমিনুল ইসলাম বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রুবেল আহমেদ চৌধুরী, সালাউদ্দিন টিটু, মিজানুর রহমান সুমন ও মোস্তাফিজুর রহমান মোস্তাককে যুগ্ম আহ্বায়ক করে ঘোষিত হবিগঞ্জ জেলা যুবদল নেতৃবৃন্দ ফ্যাসিষ্ট আওয়ামীগ সরকারের পতন নিশ্চিত করতে হবিগঞ্জে সর্বাত্মক আন্দোলন সংগ্রাম করে আসছে। এই ৭ জন ছাড়া হবিগঞ্জ জেলা যুবদলের পদধারী কোনো নেতা নেই। বর্তমানে দেশের পট পরিবর্তনের পর কতিপয় দুস্কৃতিকারী, সুযোগ সন্ধানী যুবদলের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকান্ড করার চেষ্টা করছে। যুবদলের নাম ব্যবহার করে কোনো অনৈক কর্মকান্ডে কেউ লিপ্ত হলে তাদের সাথে যুবদলের কোনো সর্ম্পক নেই। কোনো প্রকার চাঁদাবাজী, দখল, বিশৃংখলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে কেউ জড়িত হলে তাদেরকে আটক করে দেশ প্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com