শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে নবাগত ওসির সাথে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দপুরে বানিয়াচং থানার গুলঘরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বানিয়াচংয়ে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, আসার প্রথম কাজ পুলিশের উপর মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। এছাড়া জিডি, মামলা এফআইআরসহ সকল পুলিশি সেবা বিনা ফিতে দেয়ার আশ^াস প্রদান করেন তিনি। এছাড়া পুলিশ কিলারেন্সে সরকারি ফি ব্যাথিত আর কোন টাকা কাউকে প্রদান না করতে অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ বানিয়াচংয়ের উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় গণমাধ্যমের বিস্তৃতি এবং সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক পোক্ষাপট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির তথ্যতুলে ধরে বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ থানা প্রশাসনকে সকল ভাল কাজে সহযোগিতা করার আশ^াস প্রদান করেছেন।
এ সময় বক্তব্য রাখেন, বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম, সাংবাদিক এস এম খোকন, কামরুল হাসান কাজল প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর গত শুক্রবার (২৩ আগস্ট) বানিয়াচং থানায় নতুন ওসি হিসেবে মোঃ আমিনুল ইসলাম যোগদান করেছেন। তার বাড়ি নরসিংদী জেলায়। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com