বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই নদীর শায়েস্তাগঞ্জ রেলব্রীজ ঝুকিপূর্ণ ॥ ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ টানা কয়েকদিনের বৃষ্টিতে ও উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীতে পানিতে টুইটুম্বুর হয়ে পড়েছে। প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। দিন দিন পানি বেড়ে যাওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর রেলব্রীজের গার্ডারের সামন পানি হওয়ার কারনে ট্রেন চলাচলে অত্যান্ত ঝুঁকি রয়েছে, তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার গৌর প্রসাদ দাশ পলাশ। তিনি জানান-গত কয়েক দিন যাবত খোয়াই নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তারপরও ব্রীজের গার্ডারের নিচে পানি থাকায় ট্রেন চলাচলে কোন অসুবিধা হয়নি। তবে ঝুকিপূর্ন হওয়ায় বুধবার থেকে ব্রীজের উপর দিয়ে ট্রেন চলাচলের সময় মাত্র ২০ কিঃমিঃ গতিতে চলাচল করতে হয়েছে। কিন্তু আজ নদীতে পানি বেড়ে ব্রীজের গার্ডারের সমান হওয়া ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পড়েছে। এছাড়া আর কোন ট্রেন রাস্তায় আটক নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com