মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে বন্যায় দশ হাজার মানুষ পানিবন্দি

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে ও খোয়াই নদীর পানি বেড়ে চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল পর্যন্ত উপজেলার ২টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তবে বন্যার পানি বাড়তে থাকার কারনে উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে এবং এলাকাবাসী আশ্রয়কেন্দ্রমুখী হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ আগষ্ট) থেকে চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পানি বাড়ায় উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করে। এতে উপজেলার চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন এলাকা, ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। চুনারুঘাট উপজেলা দূর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, ভারী বৃষ্টিপাতের সম্ভ্যাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় পুরো উপজেলায় আরো ১২ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, অতি ভারী বর্ষনের পূর্বাভাসে চুনারুঘাটেও পাহাড় ধ্বংসের ও খোয়াই নদীর বাঁধ ভাঙ্গার আশংকা রয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের ও বন্যাকবলিত এলাকার বসবাসকারীদের ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে শহরজুরে মাইকিং করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com