শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শায়েস্তাগঞ্জে গণদোয়া মাহফিলে জিকে গউছ ॥ ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ বলেছেন- ১৯৭১ সালে অনেক রক্তের বিনিময়ে দেশের ছাত্র-জনতা যুদ্ধ করে পাকহানাদার বাহিনীর কবল থেকে দেশ স্বাধীন করেছে। ২০২৪ সালে আবারও ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। তিনি গতকাল রবিবার বিকালে রেলপার্কিং এলাকায় শায়েস্তাগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির গণদোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জিকে গউছ আরও বলেন- সারাদেশে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। আর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন পরিকল্পিতভাবে দেশে ধ্বংসাত্মক কাজ করেছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা করেছে, লুটপাট করেছে, ভাংচুর করেছে। তাদেরকে প্রতিরোধ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমেছে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ গড়ে তুলেছে। জিকে গউছ বলেন- আওয়ামীলীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। দিনের ভোট রাতে নিয়ে যারা ভোট ডাকাতি করে জনপ্রতিনিধি হয়েছেন, তাদের দুই পয়সার মূল্য প্রশাসনের নিকট, বাংলাদেশের মানুষের নিকট ছিল না। তাই জনরুষের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের এমপি মন্ত্রীদের পালাতে হয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি মেয়র ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে এবং শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম ও সাধারণ সম্পাদক হাজী আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত গণদোয়া মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com