বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে সৈয়দা তানিয়ার এলএলবি অনার্স সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে সৈয়দা ফাতেমাতুজ যহোরা তানিয়া সেকেন্ড ক্লাস পেয়ে এলএলবি অনার্স সম্পন্ন করেছেন। গত ৩০ জুলাই তার ইউনিভার্সিটির গ্রেজুয়েশন সেরেমনি থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও তিনিএডাল্ট কলেজ অফ বার্কিং এন্ড ডেগেনহামে অধ্যায়নরত সময়ে, সেই কলেজের স্টুডেন্ট গভর্নর জিএস নির্বাচিত হয়েছিলেন। সৈয়দা তানিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারে জন্মগ্রহন করেন। তার দাদা সৈয়দ সাঈদ উদ্দীন আহমেদ পাকিস্তান আমলের সিলেট বিভাগের প্রথম আইনজীবি ছিলেন এবং তৎকালীন সরকারের পার্লামেন্ট সদস্য (এম এন এ) ছিলেন। এছাড়াও তার পিতা সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর ছিলেন একজন কিংবদন্তি নেতা, একাধারে টানা ৭ বার (আমৃত্যু) নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তার বাবা সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের মৃত্যু পরে তার ভাই বর্তমানে নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন। আমরা সকলেই আশাবাদী সৈয়দা ফাতেমাতুজ যহোরা তানিয়া, ঠিক তার পূর্ব পুরুষেরা যে ভাবে মানব সেবা করেছেন বা মানব সেবায় অবদান রেখে গেছেন, তিনি তাদের অনুসরন করে যাবেন। আমরা সকলেই তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। যেন তার পারিবারিক ইতিহাস আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com