শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি ধরে রাখতে রং তুলির বন্ধনায় মুগ্ধ শিক্ষার্থীরা। মুছে ফেলছে পুরনো জীর্ণ সব। যেখানে রয়েছে নতুন বাংলাদেশের জয়গাঁথা। বিদ্রোহী স্লোগানের পাশাপাশি আছে সম্প্রীতির আহ্বানও। বৃন্দাবন সরকারী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাসির হোসাইন তানভীরের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও ডাংলোর দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী ও বয়সের শিক্ষার্থীরা। এর মধ্যে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, বৃন্দাবন সরকারি কলেজ ও মুড়ারি চাঁদ কলেজ, আমেরিকান ইউনিভার্সিটি, নর্থ সাউথ নার্সিং কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ২৫ জন শিক্ষার্থী এই গ্রাফিতিতে অংশ নেন। গ্রাফিতি অংঙ্কনে নেতৃত্ব নেয়া নাসির হোসাইন তানভীরের সাথে কথা বলে জানা যায় তাদের এই কার্যক্রমে অনেকের পাশাপাশি সামাজিক সংগঠন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।