শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে খোয়াই সাহিত্য পরিষদের মাসিক সভা

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ খোয়াই সাহিত্য ও সংস্কৃতি পরিষদ- এর মাসিক সাহিত্য সভা গত (১৭ আগস্ট) শনিবার বাদ মাগরিব সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ অফিস, সুন্দরপুর বাজারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তরফ সাহিত্য পরিষদ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্যকার ও কবি অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আল হোসাইন জামেয়ার পরিচালক হাফেজ আবু মুসা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহাম্মদ শাহীন, হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মোহিত মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ খান মনির, হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ সোহেল মিয়া, বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুল জলিল ও সমাজ সেবক মোঃ মজিদ খন্দকার। সভা উপস্থাপনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি মোঃ খলিলুর রহমান খান।
সভায় সাহিত্যিক ও সাংবাদিক মাওলানা আকরাম খান এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com