বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেশের বিভিন্ন স্থানে হামলা ভাংচুরের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “বৈষম্য মুক্ত বাংলাদেশ, শান্তিতে বাঁচতে চাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সনাতনী সচেতন নাগরিক সমাজ। গতকাল বিকালে শহরের আরডি হল প্রাঙ্গনে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগে প্রতিবাদে ‘হবিগঞ্জে সনাতনী ছাত্র সমাজ’ এর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর পূর্বে বিভিন্ন উপজেলা ও গ্রামের সনাতনী নারী পুরুষ ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ব্যানার ফেস্টুন নিয়ে শহরের আরডি, টাউন হলের সামনে জড়ো হতে থাকে। সেখানে খন্ড খন্ড মিছিলে জড়ো হতে থাকা বিক্ষোভকারীর সংখ্যা কয়েক হাজারে দাঁড়ায়। ‘জাগো হিন্দু’ ‘আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না’ ‘আমার দেশ সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ’ ‘সনাতনীর উপর আক্রমন মানি না মানব না’ ইত্যাদি স্লোগানে পুরো শহর ছিল মুখরিত। এতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে পৌর টাউন হলে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে স্বাধীন করেছে। স্বাধীনতার এত বছর পরও সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে বসবাস করতে হচ্ছে। সরকার পরিবর্তনের সাথে সাথেই বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট করা হচ্ছে। অনতিবিলম্বে এসব বন্ধ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com