রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ভয়াবহ ভাঙন ॥ ৩ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৩১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-নবীগঞ্জ শুটকী ব্রিজের সন্নিকটে ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে,যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ বানিয়াচং-নবীগঞ্জ এমএআরবি সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা না হলে বানিয়াচং, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ তিন উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। গতকাল বুধবার (১৭ জুন, ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে করে এই পথে চলাচলকারী যানবাহন এবং জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে, শুটকী ব্রিজের সন্নিকটে ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়রা অভিযোগ করে জানান, সড়কটিতে দীর্ঘদিন ধরে ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে এবং ভাঙনের কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। তাদের দাবি, অবিলম্বে এই সড়কের ভাঙন মেরামত করা না হলে যেকোনো সময় বানিয়াচং-নবীগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com