মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

নবীগঞ্জে মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদরাসায় গোলাম রাব্বি (১৩) নামের এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছে। নিহত রাব্বি বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সকালে ওই মাদরাসায়। সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া হাফিজিয়া ও আলীয়া মাদরাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। সে হিফয বিভাগের ছাত্র। পাশাপাশি আলীয়ার ৬ ষ্ঠ শ্রেণিতে পড়তো। ১৬ পারা কোরআন মুখস্ত শেষ করে ১৭ পারায় শুরু করে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে অন্যান্য ছাত্ররা ঘুমিয়ে পড়লে রাব্বি মাদরাসার সংলগ্ন মসজিদে মাথার পাগড়ী দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদরাসা ছাত্রের এই মৃত্যুকে রহস্যজনক দাবী করেছেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com