বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযান ॥ ভারতীয় পণ্যসহ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের চেকপোষ্টের জালে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট, চুইংগাম, চিফস, জুস, হরলিক্স সহ ২ পাচারকারী আটক হয়েছে। গতকাল বুধবার সকালে হাইওয়ে থানার পুলিশ উবাহাটা এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করে। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-ন-১৯৯০৯৪ আটক করে তল্লাশি করে। তখন তার ভেতর থেকে ভারতীয় বিস্কুট, চুইংগাম, হরলিক্স, চিফসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৭ লাখ টাকা। এ সময় সিলেট জেলার গোয়াইনঘাট থানার নলজুড়ি গ্রামের তাজউদ্দিনের পুত্র কাভার্ডভ্যান চালক আবজল হোসেন (২৫) ও আড়াইহাজার থানার উলুকান্দি গ্রামের জাফর আলীর পুত্র হেলপার নাগর আলী (২৩) কে আটক করা হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com