রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুরে সুমাইয়া (১০) নামে ৪র্থ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে চাচা। সুমাইয়া ওই গ্রামের বেনু মিয়ার মেয়ে। গত কাল সোমবার (১৬জুন) রাত আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সাথে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়াঝাটি হত। ঘটনার সময় আবারও দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেনু মিয়ার কন্যা সুমাইয়া (১২) কে কুপিয়ে গুরুত্ব আহত করে রেনু মিয়া। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এরপর রাস্তায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন। তিনি বলেন, অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com