বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার সাংবাদিক জুয়েলের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ শত্রুতার জের ধরে গৃহপালিত ৪০টি মোরগকে বিষ খাইয়ে হত্যা শহরে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাংচুর ॥ আহত ৫ বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

বনশ্রীতে গৃহকর্মী হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী হবিগঞ্জে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বনশ্রী এলাকায় গৃহকর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের সাথে থাকা সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতার স্বামী স্ত্রী হল, বনশ্রী এলাকার মৃত নুরুল হক চৌধুরীর পুত্র মাহবুবুল হক চৌধুরী ও তার স্ত্রী জামিলা হক চৌধুরী। গতকাল বুধবার নিয়ে প্রাইভেটকারযোগে হবিগঞ্জ মেডিকেল কলেজে তাদের কন্যাকে ভর্তি করাতে আসেন। ভর্তির পর বিকালের দিকে আমির চাঁন এলাকায় দুপুরের খাবার খেতে গেলে র‌্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। সূত্রে জানা গেছে, সম্প্রতি বনশ্রী এলাকায় তাদের বাসার কাজের মেয়ের রহস্যজনক মৃত্যু হয়। কিন্তু ওই মেয়ের কেউ না থাকায় তারা তাদেরকে তড়িগড়ি করে কাউকে না জানিয়ে দাফন করে। পরে ওই মেয়ের এক চাচা বাদী হয়ে ঢাকার আদালতে মামলা করলে আদালত খিলগাঁও থানার ওসিকে রুজুর নির্দেশ দেন এবং লাশের ময়নাতদন্তের নির্দেশ দেন। এরপর থেকেই তারা আত্মগোপনে থাকেন। গতকাল রাতেই তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, আমাদের কাছে আপাতত হস্তান্তর করা হয়েছে। খিলগাঁও থানার পুলিশ নিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com