বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ মেজর ইসরাফের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলায় দায়িত্বরত অধিনায়ক মেজর ইসরাফ এর সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন জেলার বীর মুক্তিযোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময়কালে আইনশৃংখলাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার, চেয়ারম্যান ও ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী মমিন ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক হবিগঞ্জের সার্বিক বিষয়ে অধিনায়ককে অবহিত করেন। বীর মুক্তিযোদ্ধারা সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। অপর দিকে মেজর ইসরাফ স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে শিক্ষায় পিছিয়ে পড়া হবিগঞ্জকে এগিয়ে নেয়ার আহবান জানান। তিনি দায়িত্ব পালনকালে জেলার মুক্তিযোদ্ধাদের যেকোন সহযোগিতায় সক্রিয় থাকার অঙ্গীকার করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল, কাজী গোলাম মর্তুজা, মোঃ সিরাজ মিয়া, মিয়া মোঃ শাহজাহান, মোহাম্মদ হোসেন প্রমুখ। ইতোপূর্বে সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে দেশের সার্বিক বিষয়ে এক আলোচনাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় দ্বিতীয় মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী সকল শহীদদের আত্নার মাগফিরাত ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং প্রত্যাশিত অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালীন সরকারের প্রতি শুভেচ্ছা ও সাফল্য কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com