সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে ক্যাবল টিভি নেটওয়ার্ক ও ওয়াইফাই অফিসে অগ্নিকান্ড ১২ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের উলুহর গ্রামে বিইউবি ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিস ও ওয়াই-ফাই অফিসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সূত্র জানায়, উপজেলার ওই গ্রামের শরিফ উদ্দিন সোহাগ ও আরো ৬ জন বিইউবি ক্যাবল টিভি নেটওয়ার্ক ও ওয়াই-ফাই প্রতিষ্ঠানটি গড়ে তুলেন। প্রতিদিনের ন্যায় ১ আগস্ট রাত সাড়ে ১০টায় অফিসের কাজ শেষে কর্তৃপক্ষের লোকজন তালাবন্ধ করে বাড়িতে চলে যায়। ওইদিন শেষ রাতে প্রতিষ্ঠানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে লোকজন এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে অফিসে থাকা ডিস, ওয়াইফাই ক্যাবল, ডিস ও ওয়াই-ফাই মেশিন, আইপিএস, ব্যাটারী, ফাইবার স্পাইছার মেশিন, ইডিএফ মেশিন, অডিটিআর, ডিস ট্রান্সফরমার, ডিস নোট, ডিস এম, ফ্যান, টিভি, আসবাবপত্র বিভিন্ন সরঞ্জামাদিসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com