স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি উছমান গনির বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জামাত-বিএনপি ও ছাত্র-জনতা। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল ৬ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তার গ্রামের বাড়ী দৌলতপুরে স্থানীয় জামাত-বিএনপি ও ছাত্র-জনতা এই হামলা করে। এ সময় বাড়ীটিতে লুটপাট ও অগ্নিসংযোগ তারা। উছমান গনি ওই গ্রামের এলাচ মিয়া ও আয়েশা খাতুনের পুত্র।
জানা যায়, উছমান গনি দীর্ঘদিন ধরে আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সাবেক সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম, নাসিরনগর জেলা এবং উপজেলার নেতাকর্মীদের সাথে তার সখ্যতা গড়ে উঠে। সেই জন্যে আওয়ামীলীগ সরকার পতনের ফলে তার বাড়িঘরে আগুন দেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। বসতভিটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ফলে তারা এখন মানবিক সংকটাবস্থা অবস্থায় মানবেতর জীবন যাপন করতেছে। বাড়িঘরে আগুন দেওয়ার পর আত্নীয়স্বজন কেউ এলাকায় নেই। সবাই এখন আত্মগোপনে আছে আত্মরক্ষার জন্যে। বিশেষকরে তার মা, বাবা, ভাই-বোন ও নিকটতম আত্মীয় কেউই এখন আর এলাকায় নেই। বর্তমানে দেশে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, আক্রমণ ইত্যাদি ব্যাপকরূপ ধারণ করেছে। কেউ কেউ দেশ ছেড়ে পালাচ্ছেন প্রাণভয়ে, কেউ আছে আত্মগোপনে।
উছমান গনি’র পরিবার থেকে জানানো হয় যে, অল্প দিনের রাজনীতির জীবনে দলীয় বড় বড় নেতার সাথে উছমান গনি’র সখ্যতা গড়ে উঠে। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। কিন্তু উছমান গনির এই উত্থান মেনে নিতে পারেনি স্থানীয় অন্য রাজনীতিক দলের নেতাকর্মীরা। যে কারণে প্রতিহিংসা পরাণয় হয়ে তারা উছমান গণির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তার বাড়ী-ঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে।