বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দোকানপাট ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়। সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙ্গে ফেলে আন্দোলনকারীরা। গতকাল রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিস ভাংচুর করা হয়। এক পর্যায়ে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সাথে সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। এ সময় লাঠি চার্জ ও টিআর সেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com