স্টাফ রিপোর্টার ॥ অসহযোগ আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষে লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, আন্দোলনকারীদের হামলায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তার অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।