বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের স্মরণে হবিগঞ্জ পৌরসভার দোয়া, মিলাদ মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের মৃত্যুতে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া, মিলাদ ও খাদ্য সামগ্রী বিতরণ। গতকাল বুধবার বিকেলে শিরিষতলা টেনিস কোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রফেসার ইকরামুল ওয়াদুদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, হবিগঞ্জ মটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড কিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়ালসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট রাজনীতিকবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। বক্তারা মরহুম আব্দুর রহিমের স্মৃতিচারন করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com