বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জিওবি অর্থায়নে নারী কর্মীদের মাঝে চেক বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার প্রকৌশলী অফিসের অধীনে জিওবি অর্থায়নে বাস্তবায়িত “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলায় এলসিএস নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান অনুষ্ঠান- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলা চত্ত¡রে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ জোনায়েত আলম এর উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী, প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের ১০ জন করে মোট ১শ ৩০ জন নারী কর্মীদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে ৪ বছরে তাদের জমানো সর্বমোট ১ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com