সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র উদ্যোগে ”দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা স্বল্প আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। প্রতিষ্ঠার শুরু থেকেই, সিআইএস বিভিন্ন প্রকার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সিআইএস বাংলাদেশে “স্ট্রেংথেনিং ক্যাপাসিটি ফর সাসটেইনেবল ডিজাস্টার ম্যানেজমেন্ট নেটওয়ার্ক বাই ইনভলবিং মাল্টিসেক্টরাল প্লাটফর্ম” নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধীনে, ১৫ এবং ১৬ জুলাই ২০২৪ তারিখে হবিগঞ্জ জেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে সিআইএস এর উদ্যোগে “দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা” এর আয়োজন করা হয়। কর্মশালায় তেঘরিয়া গ্রামের বিভিন্ন পেশার নারী ও পুরুষ অংশগ্রহন করেন। কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনার জন্য মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবকদের ভূমিকা, সকল স্তরের নারী ও পুরুষের অংশগ্রহনের গুরুত্ব, এবং দুর্যোগকালীন জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ে আলোকপাত করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণকে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করা এবং জরুরী স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সিআইএস বিশ্বাস করে যে, দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহন এবং তাদের যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি অতি গুরুত্বপূর্ণ। কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন সিআইএস এর অভিজ্ঞ প্রশিক্ষকগণ, যারা দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাজ করছেন। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহনকারীরা দুর্যোগ পরিস্থিতিতে কিভাবে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে দ্রুত সাড়া দিতে হবে, কীভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে এবং দুর্যোগকালীন সময়ে নিজের সক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করা যায় তা শিখতে সক্ষম হয়। সিআইএস এর এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে এবং তাদেরকে দুর্যোগ মোকাবেলায় আরো বেশি প্রস্তুত করে তুলেছে। কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি আশা করে যে, এই ধরনের কর্মশালা ও কার্যক্রমের মাধ্যমে দেশের অন্যান্য এলাকাতেও দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সকল স্তরের জনগণ দুর্যোগ পরিস্থিতিতে নিজেদেরকে এবং তাদের পরিবারকে নিরাপদ রাখতে পারবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com