বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ কর্মশালা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আরডিআরএস বাংলাদেশ ও সিসেমি ওয়ার্কশপ এর আয়োজনে গতকাল মঙ্গলবার চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সিসিমপুর প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রদর্শনী করা হয়। আরডিআরএস বাংলাদেশ-সিসিমপুর প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলাতানা, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, উপজেলা ইন্সট্রাক্টর আব্দুস সামাদ, সিসিমপুর প্রকল্পের টিচার এডুকেশন স্পেশালিস্ট কামরুজ্জামান কালাম, সিনিয়র ম্যানেজার (আউটরিচ) খলিলুর রহমান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক এম এম শফিকুর রহমান জামাল প্রমুখ। এতে উপজেলার ৫০টি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আকতার বলেন, সিসিমপুর শিক্ষা প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ে যে প্রশিক্ষন দেওয়া হয়েছে বিদ্যালয়ে যেন তা বাস্তবায়ন করা হয়। শ্ক্ষিার্থীরা দেখে দেখে শিখে, তাই সিসিমপুর প্রকল্পের মাধ্যমে যে উপকরণ দেওয়া হয়েছে তা যেন সঠিক ভাবে ব্যবহার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com