সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ডিবি’র পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ৪৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার ও সিএনজি গাড়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ডিবি পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ প্রায় ৪৫ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার ও একটি সিএনজি গাড়ী আটক করা হয়েছে। গত ৯ জুন সকালে উপজেলার দূর্গাপুর বাজার রোডস্থ গোপালপুরে মা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে আকমল হোসেন নিরব (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৬৩১১) জব্দ করা হয়। প্রাইভেট কার তল্লাশী করে পুলিশ কস্টেপে মোড়ানো ও পলিথিনের পোটলায় মোট ২৫ কেজি গাঁজা জব্দ করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আকমল হোসেন নিরব (২৪) সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুত্র গ্রামের মৃত ফিরুজ আলীর পুত্র।
এদিকে, উপজেলার দক্ষিণ কালিশীরি গাউছিয়া ছুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে কালিশীরি হতে আমুরোডগামী কাঁচা রাস্তায় রেজিস্ট্রেশনবিহীত একটি সিএনজি অটোক্সিায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ওই সিএনজি তল্লাশী করে পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালকসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। গতকাল বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com