বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্য ও এক ইউপি সদস্য ছেলে সহ ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ জুলাই) রাতে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নে পুলিশ অভিযান পরিচালনা করে ৩ আসামি গ্রেপ্তার করে।
মাধবপুর থানা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চা জনগোষ্ঠীর শ্রমিকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫ হাজার টাকা উত্তোলন এর জন্য স্থানীয় ইউপি সদস্যের থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। প্রতিটি টোকেন এর জন্য মেম্বারের লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ২০/২৫ অজ্ঞাতনামা মাধবপুর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র র ও তার ছেলে লিটন, ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com