সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মামার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শরুফার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৮২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আজমিরীগঞ্জে মামা বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে কালভার্টের ভিতরে পাইপে আটকে শরুফা খাতুন নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১০ জুলাই) দুপুর পৌনে দুইটায় উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শরুফা বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের মারফত আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে শরুফা তার মায়ের সাথে তার মামার বাড়ি পিরোজপুর গ্রামে বেড়াতে আসে। দুপুরে শরুফা ডুবন্ত সড়কের পাশে গোসল করতে নামে গোসলের এক পর্যায়ে স্রোতের টানে রাস্তার ডুবন্ত কালভার্টের নিচে চলে যায়। এ সময় কালভার্টের নীচে থাকা পাইপে আটকে ডুবে যায় শরুফা। স্থানীয়দের সহযোগীতায় শরুফার মামার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরুফাকে মৃত ঘোষনা করেন।
পিরোজপুর গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ময়না মিয়া জানান, শরুফা বুধবার সকালে মামার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে গোসল করতে নেমে স্রোতের টানে কালভার্টের ভিতরে চলে যায়। এসময় কালভার্টের ভিতরে থাকা পাইপ ও কালভার্টের চিপায় আটকে যায় সে। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। শিশুর পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com