বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের নতুন ষ্টেডিয়ামের পাশে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এই বৃক্ষ রোপনের প্রস্তুতি হিসেবে জুলাই মাসের প্রথম দিন হতে ওই এলাকায় কার্যক্রম জোরদার করা হয়।
এ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে নতুন ষ্টেডিয়ামের পাশে সড়ক সংলগ্ন স্থানে ঝোপ-জঙ্গল পরিস্কার করা হয়েছে। রাস্তার পূর্ব পাশে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে পরিচ্ছন্নতা কাজ চালানো হয়।
গতকাল শনিবার মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে সড়ক সংলগ্ন স্থানে পৌরসভার ডাম্প ট্রাক দিয়ে মাটি ফেলা হয়।
এ সময় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com