বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উপজেলা চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মাধবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। গতকাল সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার আবু আহমদ সিদ্দীক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান কে শপথ বাক্য পাঠ করান। এ ছাড়াও গত ২৩ জুন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী শপথ গ্রহণ করলেও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় তিনি শপথ নিতে না পারায় আজ সোমবার তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সৈয়দ মোঃ শাহজাহান প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আমার মাধবপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাধবপুরের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় মাধবপুর উপজেলাবাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার একেএম ফয়সাল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ জুন উপজেলা নির্বাচনে বিপুল ভোটে ৪র্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com