বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ গতকাল বাদ জুমআ বায়তুল আমান জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে অংশ নেন ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট নূর ইসলাম তালুকদার, সদস্য আব্দুর রহিম, জিতু মিয়া, ফেরদৌস আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ ই রহমান তন্ময়, সাবেক সভাপতি সাইদুর রহমান প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী। পরে তাবারুক বিতরণ করা হয়। এতে পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com