সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে র‌্যাব ও পুলিশের অভিযান ॥ ৯৩ কেজি গাঁজা উদ্ধার ৩ নারীসহ আটক ৮

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন নারী ও ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে গতকাল বুধবার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার আক্তার হোসেন। পুলিশ সুপার জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় মাধবপুর থানার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় এবং নোয়াপাড়া বাজার থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ ৪ যুবককে আটক করে।
আটকরা হল, মোজাফ্ফর মিয়া (২৪), আল আমিন (২৪), কামরুল মিয়া (২৪) ও ওয়াছকুরুনী (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার কন্যা জেসমিন আক্তার (৪০), একই এলাকার হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার কন্যা সাজেদা বেগম (৬৫)।
অপর আরেক অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মোঃ আজিদ মিয়া (৩২) নামে এক কারবারিকে আটক করে। সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com