বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা ফি ২০ টাকা করে আদায়

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ফি ১৫ টাকা, চিকিৎসা ফি ১০ টাকা। কিন্তু রোগীদের কাছ থেকে ২০ টাকা করে নিচ্ছে জরুরি বিভাগের কর্মচারিরা। এ নিয়ে প্রায়ই তাদের সাথে রোগীদের বাকবিতন্ডা হচ্ছে। এরপরও কর্তৃপক্ষ নির্বিক রয়েছে। জানা যায়, প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলার শত শত লোক ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু আসামাত্রই হাসপাতালে ভর্তি হতে গেলেই ২০ টাকা করে দিতে হয়। অনেক রোগীরা ৫ টাকা ফেরত চাইলে ভাংতি নেই বলে রেখে দেন। এমন করে চলছে দীর্ঘদিন ধরে। আর সরকারি নিয়মানুযায়ী ১০ টাকা ও ১৫ টাকা করে জমা দেয়া হয় কোষাগারে। অবশিষ্ট টাকা তাদের পকেটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক্তার জানান, অনেকবার তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু এরপরও তারা এ নিয়ম মানছে না। তারা জানায়, রোগীরা খুশি হয়ে দেয়। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন রোগীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com