বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ শিবপাশায় বন্যার্তদের মধ্যে জেলা প্রশাসকের ত্রান বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ আশ্রয়ন প্রকল্পের ৩১ পরিবারের মধ্যে বন্যা আশ্রয় কেন্দ্রে শুকুনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। গতকাল বিকাল ৩ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক উপস্থিতিতে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। বন্যা কবলিত মোট ৩১টি পরিবারের মাঝে পরিবার প্রতি প্যাকেটে চাল তৈল, চিনি, ডাল, মসলা সহ বিভিন্ন খাদ্যপণ্য বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, ট্যাগ অফিসার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান তালুকদার, ইউনিয়ন পরিষদের সদস্য আসাদ মিয়া সহ সাধারণ জনগণ ও বন্যা কবলিত ভক্তভোগী মানুষ।
এ সময় জেলা প্রশাসক জিলুফা সুলতানা জানান- আমাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে, যে কোন পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ভাবে আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি। ইউএনও সবাইকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন যে কোন জরুরী অবস্থায় আমাদের কন্ট্রোল রুমের নাম্বারে যোগাযোগ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com