বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিঙ্গাপুরে এমপি আবু জাহির এর ডানচোখে অস্ত্রোপচার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে তাঁর ডান চোখটিতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৩ জন নিহতের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এমপি আবু জাহির।
এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে শতাধিক স্পিøন্টারের অঘাতসহ ডান চোখটি আক্রান্ত হয়। সে সময় দেশ-বিদেশে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি সংসদ সদস্যের ডান চোখে কিছু জটিলতা দেখা দিয়েছে। এজন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, চোখের চিকিৎসা সম্পূর্ণভাবে শেষ হতে এমপি আবু জাহিরকে আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করতে হবে। এজন্য তিনি হবিগঞ্জ, সদর লাখাই উপজেলার জনগণসহ হবিগঞ্জ জেলা ও দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com