স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ক্রীড়া সংগঠক সেলিম চৌধুরীকে মাদকসহ বানিয়াচং থানা পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১ টার দিকে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মক্রমপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় সেলিম চৌধুরীর বাড়ির বৈঠকখানা থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সেলিম চৌধুরী মক্রমপুর গ্রামের আছকির মিয়ার ছেলে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত সেলিম চৌধুরী দীর্ঘদিন দরে কসমেটিকস ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ সেলিম চৌধুরীকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।