বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে আটক চোরাকারবারিরা কারাগারে ॥ ১৪৬৫ বস্তা চিনি জব্দ

  • আপডেট টাইম শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আটক চোরাকারবারিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। এ মামলার নেপথ্যে কারা আছে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের বিরামচর এলাকায় অভিযান চালিয়ে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালক, হেলপার ও চোরাকারবারিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের কথা স্বীকার করেছে। প্রতি ট্রাকে ১৮০ বস্তা করে মোট ১৪৬৫ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য কয়েক কোটি টাকা।
ওসি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের গডফাদার কে খুঁজের বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। গতকাল শুক্রবার বিকালে আটকদের আদালতে প্রেরণ করা হয়। এদিকে তাদের গডফাদারদের নাম জানার জন্য পুলিশ রিমান্ডে আনবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com