বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে ৪ খুন মামলায় ২৯ জন আসামী কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে কারাগারে যাওয়া আসামির সংখ্যা হলো ৩১ জনে। গতকাল মঙ্গলবার (৪ জুন) বানিয়াচং থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) লিটন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল সকালে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লার আদালতে ২৯ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তাদের আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে হবিগঞ্জের আদালত পুলিশ ২৯ আসামিকে জেলা কারাগারে নিয়ে যায়। পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে অটোরিকশা চালক আব্দুল কাদিরের সঙ্গে গাড়ির সিরিয়াল ও যাত্রী ওঠা-নামা নিয়ে স্ট্যান্ডের ম্যানেজার বদরুল আলম ওরফে বদির ঝগড়া হয়েছিল। পরে দুই গোষ্ঠীর লোকজন গত ৯ মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিলু মিয়া ও তার ভাই জিলু মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার ভাই জিলু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে তিনিও মারা যান। এ ঘটনায় দায়ে করা হত্যা মামলার প্রধান আসামি বদরুল আলম ওরফে বদিকে গত ১০ মে গ্রেপ্তার করে পুলিশ। র‌্যাব ২ আসামিকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com